মুস্তাফিজ ভালো করবেন, বিশ্বাস তাসকিনের

মুস্তাফিজ ভালো করবেন, বিশ্বাস তাসকিনের

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ২১:২০

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মুস্তাফিজ কোনো উইকেট পাননি। তবে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। তবুও এই মুস্তাফিজে সন্তুষ্ট হতে পারছেন না বাংলার ক্রিকেট ভক্তরা। ক্রিকেট বিশ্লেষকদের মতেও এই মুস্তাফিজ ম্যাড়ম্যাড়া।

তবে তাসকিন আহমেদ সতীর্থকে নিয়ে আশাবাদী। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার তাসকিন আহমেদকে মুস্তাফিজের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মুস্তাফিজ ভালো বোলিং করছে। ও অনেক কঠোর পরিশ্রম করছে। প্রক্রিয়াটা খুব ভালোভাবেই মেনে চলছে। দ্রুতই দেখবেন যে সে ঘুরে দাঁড়িয়েছে।’

তাসকিনের মতে ‘সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। সে চ্যাম্পিয়ন বোলার। দু-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে। যে জিনিসটা তার হাতে আছে, সেটা হচ্ছে প্রক্রিয়া। সেটা সে ভালোভাবেই মানছে। আমরা সবাই এই উন্নতির চেষ্টা করছি।’

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading