দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৪০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ২০টির দর কমেছে, ২৪৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে এপেক্স ফুটওয়্যারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত সোমবার এপেক্স ফুটওয়্যারের ক্লোজিং দর ছিল ২৮৩ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৭০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা ৬০ পয়সা বা ৬.৯১ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে নাভানা সিএনজির ৩.২৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১.৭৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ১.২৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.২৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.১৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ০.৯৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ০.৭৬ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading