দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৬:২০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ২০টির দর কমেছে, ২৪৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত সোমবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৯১ টাকা ১০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৯.৯৩ শতাংশ, বিডিকমের ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯২ শতাংশ, নাভানা ফার্মার ৯.৮৭ শতাংশ, ই-জেনারেশনের ৯.৮৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৮৪ শতাংশ, সমরিতা হসপিটালের ৯.১০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮.৯৪ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৮.৭৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading