উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নিহত
জসিমকে গুলি করে হত্যার পর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান। ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১১:১০

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বালুখালী ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে বুধবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জসিম ক্যাম্প-১০-এর এফ-৩৪-এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে ছিলেন।

ওসি বলেন, ‘সিআইসি অফিসের সামনে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading