গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল চালকের

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল চালকের
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বিআরটিসি বাস

উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১১:২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বিআরটিসি বাসের এক চালক নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝিগাতীতে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সজীবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার স্টেশন কর্মকর্তা বলেন, ‘ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে মাঝিগাতীতে পৌঁছলে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বিআরটিসির বাসের চালক মুরাদ। এ সময় আহত হন দুই বাসের অন্তত ১৫ যাত্রী।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading