টাইগ্রেসদের নতুন কোচ লঙ্কান হাসান তিলকারত্নে
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৫০
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন হাসান তিলকারত্নে। এবার টাইগ্রেসদের কোচ হয়েই আসছেন লঙ্কান এই কোচ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী। এর আগে স্থানীয় কোচ মাহমুদ ইমনের তত্ত্বাবয়ানে ছিলো জ্যোতিরা।
জানা গেছে, বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার। কাজ শুরু করবেন এই আগামী মাস (নভেম্বর) থেকেই। নিউজিল্যান্ড সফর হতে যাচ্ছে বাংলাদেশ দলের হয়ে হাসানের প্রথম অ্যাসাইনমেন্ট।
হাসান তিলকারত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তাঁর নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক তিনি।
ইউডি/সুপ্ত

