হ্যাকার থেকে বাঁচার নতুন উপায় আনলো গুগল

হ্যাকার থেকে বাঁচার নতুন উপায় আনলো গুগল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩০

সাইবার হানা এখন খুব পরিচিত শব্দ। প্রতিনিয়ত সাইবার হানার খবর সামনে আসছে। রেহাই পাচ্ছে না ডেস্কটপ, মোবাইল কোনো কিছুই। তবে ফিশিং আক্রমণ থেকে বাঁচার নতুন উপায় নিয়ে এলো গুগল। নিরাপত্তা বাড়াতে অ্যান্ড্রয়েড এবং ক্রোমে পাসকির ব্যবহার চালু করতে চলেছে গুগল।

পাসকি হল পাসওয়ার্ডের মতো অথেন্টিকেশন বা প্রমাণীকরণের একটি নিরাপদ ব্যবস্থা। পাসকি প্রচলিত ইউএক্স পদ্ধতি অনুসরণ করে এবং পাসওয়ার্ড অটোফিলের প্রচলিত ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ডিভাইস হারিয়ে গেলেও চিন্তা করতে হবে না। কারণ ব্যবহারকারীদের ফোন এবং কম্পিউটারে পাসকি ক্লাউডের মাধ্যমে সেভ করা থাকে। ব্যবহারকারীরা তাদের ফোনে জমিয়ে রাখা পাসকি ব্যবহার করে অন্যান্য ডিভাইসের অ্যাপ এবং ওয়েবসাইটে লগইন করতে পারবেন।

সম্প্রতি এক ব্লগপোস্টের মাধ্যমে গুগল পাসকির কথা ঘোষণা করেছে। খুব শিগিগির এটি চালু করা হবে। পাসকি প্রধানত দুইভাবে কাজ করে। প্রথমত, এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে, ব্যবহারকারীদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সুরক্ষিতভাবে একটা পাসকি তৈরি করতে দেয়। যে পাসকি পরে ব্যবহার করতে পারা যাবে পাসওয়ার্ডের পরিবর্তে। ফলে পাসওয়ার্ড ভুল হাতে চলে গেলেও কোনো সমস্যা হবে না।

দ্বিতীয়ত, ওয়েবঅথেন এপিআই-এর মাধ্যমে অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করার সংস্থা নানা প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য পাসকির সুবিধা দিতে পারবে। এছাড়াও অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করার সংস্থারা ক্রোম ক্যানারি ব্যবহার করতে পারেন এবং এই মুহূর্তে এটি পরীক্ষা করতে গুগল প্লে-তে পরীক্ষামূলক সাইন আপ করতে পারবে।

ধারণা করা হচ্ছে, এ বছরের শেষের দিকে সবার জন্যই সুবিধাটা জনসমক্ষে আনবে গুগল। যা ডেভেলপার এবং ডিভাইসের শেষ ব্যবহারকারী পর্যন্ত উপকৃত হবেন। কারণ একই ডোমেনের সঙ্গে যুক্ত অ্যাপগুলো সহজেই ওয়েব এপিআই-এর মাধ্যমে তৈরি পাসকি গ্রহণ করবে। ফলে কোথাও বাধার সম্মুখীন হতে হবে না ব্যবহারকারীকে।

উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস থেকে ক্রোমওএস সহ বেশ কয়েকটি সিস্টেম এবং ব্রাউজারে কাজ করবে পাসকি।স্বাভাবিকভাবে ব্যবহারকারীরা এক সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

কারণ একটি পাসকি সহজে চুরি করা যায় না যেভাবে একটি পাসওয়ার্ড করা যায় এবং যেহেতু একটি ব্যবহার করা একটি শারীরিক ডিভাইসে অ্যাক্সেসের উপর নির্ভর করে, এটি স্মার্টফোনের সঙ্গে হার্ডওয়্যার টু-ফ্যাক্টরের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা আরও জোরদার করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading