সুনাককে বাইডেনের টেলিফোন
উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে টেলিফোন করেছেন।
এ সময় তিনি বলেন, ‘যুক্তরাজ্য আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশ।’ সুনাক হলেন বিগত দুই মাসের মধ্যে দেশটির তৃতীয় নেতা। ১০ নম্বর ডাউনিং স্ট্রীট এ কথা জানিয়েছে। খবর এএফপির।
সুনাকের দপ্তর জানায়, টেলিফোনে দুই নেতা যুক্তরাজ্য ও আমেরিকার মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিকের মতো বিভিন্ন অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা উত্তর অ্যায়ারল্যান্ডের অনেক বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা করেন।
আগামী মাসে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে ট্রান্স-আটলান্টিক মিত্ররা সরাসরি সাক্ষাত করবেন।
ইউডি/এআই

