বিশ্বের সবচেয়ে নোংরা সেই ব্যক্তি আর নেই

বিশ্বের সবচেয়ে নোংরা সেই ব্যক্তি আর নেই

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৮:০০

অর্ধশতকেরও বেশি সময় ধরে গোসল না করে গণমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে নোংরা ব্যক্তি’ হিসেবে পরিচিতি পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। গত রবিবার ৯৪ বছর বয়সী আমুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

দশকের পর দশক গোসল না করে থাকতে পারলেও অনেক চাপাচাপির পর মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি গায়ে পানি ঢেলেছিলেন বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলো। অসুস্থ হয়ে যেতে পারেন. এই ভয়ে দীর্ঘকাল তিনি গায়ে পানি বা সাবান লাগাননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে বসবাস করতেন আমু। তাকে গোসল করাতে তার গ্রামের বাসিন্দারা একাধিকবার উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। তবে শেষ পর্যন্ত তিনি চাপের কাছে নতি স্বীকার করে মাসকয়েক আগে গোসল করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ওই গোসলের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রবিবার মারা যান, বলেছে ইরনা।

২০১৮ সালে তোলা একটি ছবিতে আমুকে ইরানের দক্ষিণ পশ্চিমের ফারস প্রদেশের দেহরাম জেলার দেজগাহ গ্রামের এক প্রান্তে দেখা যায়। সিগারেট টানতেও পছন্দ করতেন তিনি। অন্তত একটি ছবিতে তাকে একসঙ্গে কয়েকটি সিগারেট টানতেও দেখা গেছে। গোসল করানোর কিংবা স্বাস্থ্যকর পানি খাওয়ানোর চেষ্টা আমুকে ‘কষ্ট দিত’, বলেছে বার্তা সংস্থা ইরনা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading