হাওয়া-পরাণসহ ২৫ সিনেমা যাচ্ছে কলকাতায়

হাওয়া-পরাণসহ ২৫ সিনেমা যাচ্ছে কলকাতায়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১২:২০

পরাণ-হাওয়াসহ বাংলাদেশের ২৫টি সিনেমা দেখার সুযোগ ঘটতে যাচ্ছে কলকাতার দর্শকদের জন্য।

আগামী ২৯ অক্টোবর ইন্ডিয়ার শ্চিমবঙ্গের রাজধানীতে শুরু হবে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’,সেখানেই এই সিনেমাগুলো দেখানো হবে।

বুধবার এক তথ্য বিবরণিতে জানানো হয়, ছয় দিনব্যাপী এই উৎসব আয়োজন করছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় থাকছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।

উৎসবে মোট ২৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে ৪টি প্রামাণ্য চলচ্চিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।

২৯ অক্টোবর বিকাল ৪টায় কলকাতার রবীন্দ্র সদনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে দেখানো হবে- গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, পাপ পূণ্য, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনাজলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্ব সুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মত মানুষ পাইলাম না, ন-ডরাই, কমলা রকেট, গহীন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।

৪টি প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘হাসিনা: এ ডটার্স টেল’, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান, মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।

৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- খড়, ময়না, ট্রানজিট, কোথায় পাবো তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা, আড়ং।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading