দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৪৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, ৫৯টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে তমিজউদ্দিন টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ২২৬ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৭ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা বা ৮.৩৮ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আরামিট লিমিটেডের ৬.৫৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.৫০ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৪৯ শতাংশ, এসিআই ফর্মুলার ৫.৫৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৪২ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৫.২৮ শতাংশ, সোনালী আঁশের ৫.১৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৯২ শতাংশ এবং পেপার টেকের ৪.৭৯ শতাংশ দর কমেছে।
ইউডি/সুস্মিত

