বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পেতে চান?

বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পেতে চান?

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১০

রাশিয়ার এক সংস্থার দৌলতে এবার নিজের শেষকৃত্যে নিজেই যোগ দিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে পঁয়ত্রিশ লক্ষ রুবল। বাংলাদেশি টাকায় যা প্রায় ষাট লাখ টাকার মতো।

ইয়াকাটেরিনা প্রেয়োব্রাজেন্সকায়া নামের এক ব্যক্তি গড়ে তুলেছেন এমন একটি সংস্থা যা গ্রাহকদের নিজেদের শেষকৃত্য আয়োজন করতে সাহায্য করবে। এই শেষকৃত্যের বিশেষত্ব হল, জীবিত অবস্থাতেই মানুষ মৃতদেহ সেজে অংশ নিতে পারবেন। কেউ যদি বিশেষ প্যাকেজে বেছে নেন, সেক্ষেত্রে তাকে রীতিমতো কফিনে ভরে কবর দেওয়ার বন্দোবস্তও করবে এই সংস্থা। কি আঁতকে উঠলেন? না না পরে আবার বের করে আনা হবে কবর থেকে। এছাড়া কেউ চাইলে অনলাইনেও নিজের শেষকৃত্যের আয়োজন করতে পারেন। এতে খরচও কিছুটা কম পড়বে।

এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ইয়াকাটেরিনা জানান, অনেক মানুষই মৃত্যুকে ভীষণ ভয় পান, উদ্বেগে ভোগেন। তাই এই ধরনের কাজের মাধ্যমে সেই ভয়কে জয় করতে পারবেন মানুষ। অনেকে আবার বাঁচতেই চান না। তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে বুঝতে পারবেন জীবনের মর্ম। তাই উভয় ক্ষেত্রেই এই প্রক্রিয়া মানুষকে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading