জেট ফুয়েল: দাম বেড়েছে অভ্যন্তরীণে, কমেছে আন্তর্জাতিকে

জেট ফুয়েল: দাম বেড়েছে অভ্যন্তরীণে, কমেছে আন্তর্জাতিকে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৯:৩৬

অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম পাঁচ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯ সেন্ট কমিয়ে করা হয়েছে এক ডলার।

সর্বশেষ সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম ১২৫ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল। জানা যায়, গত বুধবার নতুন এই দাম কার্যকর হয়।

গত জুন মাসে ছিল লিটারপ্রতি ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ এবং সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা করে।

এই দামবৃদ্ধির প্রভাবে উড়োজাহাজের অভ্যন্তরীণ টিকিটের দাম বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে তারা বলছেন, এয়ারলাইন্সের খরচের প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ধরা হয় বিমানের জ্বালানি খরচ।

তিনমাস পর পর বিপিসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading