আগামী মাসে ঢাকায় কোরিয়ান চলচ্চিত্র উৎসব

আগামী মাসে ঢাকায় কোরিয়ান চলচ্চিত্র উৎসব

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ০৯:০০

আগামী ২ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘কোরিয়ান চলচ্চিত্র উৎসব ২০২২’। শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে তিন দিনব্যাপী এই উৎসবে পাঁচটি চলচ্চিত্র দেখানো হবে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাজীব হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘এরই মধ্যে আমরা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি সুন্দরভাবেই এটি অনুষ্ঠিত হবে।’

উৎসবের প্রথমদিন (২ নভেম্বর) বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘এসকেপ ফ্রম মোগাদিসু’। দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে দুটি সিনেমা-দুপুর ২টায় ‘ডুড ইম মি’ এবং বিকাল ৫টায় ‘দ্য ব্যাটল অব জাংসারি’। এছাড়া, চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও (৪ নভেম্বর) দুটি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন দর্শক। এদিন সকাল ১১টায় ‘আন্ডারডগ’ এবং বেলা ৩টায় দেখানো হবে ‘দ্য এজ অব শ্যাডোস’।

আসন সংখ্যা সীমিত হওয়ায় সীমিত সংখ্যক দর্শক কোরিয়ান চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখার সুযোগ পাবেন। তবে এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না বলে জানিয়েছে আয়োজক কোরিয়ান দূতাবাস কর্তৃপক্ষ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading