গত সপ্তাহের পর্যালোচনা: ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

গত সপ্তাহের পর্যালোচনা: ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনও
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:০০

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। এ সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৮.২৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ২১৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার টাকার বা ৩৮.২৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ৬ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে ২ হাজার ২৬৫ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত। এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪৪১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১১ টাকা বা শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি লাখ ৫৭ লাখ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকায়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading