দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৬:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে, ২৩১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার নাভানা ফার্মার ক্লোজিং দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯১ টাকা। অর্থাৎ রবিবার কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সাবা ৭৮.০৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ক্যাবলসের ১০ শতাংশ, হাক্কানি পাল্পের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৮.৭৮ শতাংশ, এডিএন টেলিকমের ৭.০৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৬.৮৮ শতাংশ, সিনোবাংলার ৬.০১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৫.৩৬ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪.৯৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading