ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ১০২০ রোগী, মৃত্যু ২

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি ১০২০ রোগী, মৃত্যু ২

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৭:০০

গত একদিনে সারাদেশে আরও এক হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট তিন হাজার ৬৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে।

রবিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রবিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও এক হাজার ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬১৮ জন ঢাকায় এবং ৪০২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট তিন হাজার ৬৩০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ৩৫০ জন। এছাড়া এক হাজার ২৮০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ১৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩৬ জন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading