জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা না করলে সংসদে যাবে না জাপা
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ২৩:৪০
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) এমপিরা সংসদে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গোলাম মোহাম্মদ কাদের সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আছেন। জাতীয় পার্টির প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইউডি/আতা

