বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াল প্রশাসন

বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াল প্রশাসন

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ২৩:৫০

বান্দরবানে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সার্বিক বিবেচনায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে প্রশাসন। রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি রুমা, রোয়াংছড়ি, থানছি ও আলিকদম উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা মেয়াদ বৃদ্ধি করে নোটিশ ই্যসু করেন।

জানা যায়, গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্টকালের জন্য থানছি ও আলিকদম উপজেলা এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) লুৎফুর রহমান এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল বান্দরবান আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সু-নির্দ্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তরে বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলা আলীকদম, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।

এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, বান্দরবনে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানের উল্লেখিত চার উপজেলায় ভ্রমণে না আসার অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading