টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড সেমির আশা বাঁচানোর ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড সেমির আশা বাঁচানোর ম্যাচ

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০

প্রথম ৩ ম্যাচ শেষে সমান ৩ করে পয়েন্ট অর্জন করা অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড সোমফাইনালের আশা বাঁচিয়ের রাখার লক্ষ্য নিয়ে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে। সেমির আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলেরই। ব্রিজবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ডের ম্যাচ। ২০১২ সালের পর দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টিতে দেখা হচ্ছে দুই দলের।

সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। নিউজিল্যান্ডের কাছে হারের পরের ম্যাচেই অবশ্য জয়ের ধারায় ফেরে অস্ট্রেলিয়া। এশিয়ার সেরা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় অসিরা। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পায় অস্ট্রেলিয়া। ব্রিজবেনের সেই ম্যাচে মাঠেই নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ দুই দল।

সেই ব্রিজবেনের মাঠেই এবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। এ ম্যাচ জিতলে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সমান ৫ পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। এ ম্যাচে জয় পেলে ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে টপকে টেবিলের দ্বিতীয়স্থানে উঠে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকবে অজিরা।

অন্য দিকে প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভের টিকিট পায় আয়ারল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৯ উইকেটে হার মানে তারা। পরের ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানে জয় পায়। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও জয়ের স্বপ্ন ছিলো আয়ারল্যান্ডের। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading