বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৪:১৪

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় সোমবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘আমি মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানাব। তবে অটোরিকশাটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিল। ওই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে অটোর চালকসহ ছয়জন যাত্রী সড়কে ছিটকে পড়েন। তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading