রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জন গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৩৯
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৩০ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৯৩১ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ১২ বোতল বিদেশিমদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
ইউডি/এআই

