ইন্ডিয়া আমাদের ‘শেষ’ করে দিয়েছে: শোয়েব

ইন্ডিয়া আমাদের ‘শেষ’ করে দিয়েছে: শোয়েব

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০৪

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইন্ডিয়া হারের পর সুপার টুয়েলভে গ্রুপ দুইয়ের সমীকরণ হয়ে পড়েছে জটিল। যেখানে এই গ্রুপ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সেমিফাইনালে যাওয়াটা বেশ কঠিন। অপরদিকে বাবর আজমদের এই বিপদ পড়াটা ভারতের হেরে যাওয়াকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ইন্ডিয়া আমাদের সুযোগ প্রায় শেষ করে দিয়েছে। যদিও এটি ইন্ডিয়ার দোষ নয়, পাকিস্তান খারাপ খেলেছে। আমরা অন্যদের ওপর ভরসা করেছি। আমি আশা করেছিলাম এবং ভেবেছিলাম ইন্ডিয়া ভালোভাবেই জিতবে। এটাতে বোঝা যায় যখন কোনো একটি দল ভালো বোলিং আক্রমণে সামনে থাকে তখন উপমহাদেশের টিমগুলোর আসল চেহারা বেরিয়ে আসে।’

‘দক্ষিণ আফ্রিকার মারাত্মক বোলিং আক্রমণের সামনে পড়েছিল ইন্ডিয়া। কিন্তু এখন ভারতের কঠিন ম্যাচ শেষ হয়ে গেছে কারণ সামনে এখন সহজ ম্যাচ রয়েছে তাদের। কিন্তু পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। দেখে মনে হচ্ছে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া খুব কঠিন এবং অসম্ভব হবে। কিন্তু তারপরও আমি আশাবাদী। দেখা যাক কী হয়’ যোগ করেন তিনি।

শোয়েব আরও বলেন, ‘এই পিচগুলোতে খেলা খুব সহজ নয়। ইন্ডিয়া আমাদের হতাশ করেছে। যদি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আরেকটু ধৈর্য ধারণ করত তাহলে ১৫০ রান হলে জয়ী হওয়া যেত। কিন্তু ভারত আমাদের হতাশ করেছে।’

অপরদিকে ইন্ডিয়ার হারে পাকিস্তানেরে সামনে সমীকরন দাড়িয়েছে পড়ের ম্যাচ দুটি জিতলেই হবে না, অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে। এর মধ্যে বাংলাদেশে, ইন্ডিয়া ও জিম্বাবুয়ে কেউই যেন শেষ ম্যাচ না জিততে পারে। অথবা ইন্ডিয়া ও বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও রান রেট যেন কম থাকে। এমন সব পরিসংখ্যানে দাড়িয়ে আছে পাকিস্তান।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading