দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ৮৬টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল রবিবার নাভানা ফার্মার ক্লোজিং দর ছিল ৯১ টাকা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮২ টাকা ৫০ পয়সা। তাতে সোমবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৩৪ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৮.৬০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৩৪ শতাংশ, ক্রীস্টাল ইন্সুরেন্সের ৬.৮২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সর ৬.৬৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৫ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৩৫ শতাংশ, বিকন ফার্মার ৬.১৭ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৫.৯৩ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading