নাসার ছবিতে সূর্যের ‘হাসি’

নাসার ছবিতে সূর্যের ‘হাসি’

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪৫

নাসা’র ‘সোলার ডাইনামিক্স অবসারভেটরি (এসডিও)’ সূর্যের একটি অদ্ভূত ছবি তুলেছে । ছবিটির বিশেষ বৈশিষ্ট্য হলো একে দেখে যে কেউ বলে উঠবে সূর্য হাসছে। নাসার পোস্ট করা ছবিটি দেখে নক্ষত্রটিকে হ্যালোইনের ‘খোদাই করা কুমড়ো’র সঙ্গে তুলনা করেছেন অনেক টুইটার ব্যবহারকারীই।

নাসা বলছে, অতিবেগুনি রশ্মিতে দেখা যায়, সূর্যের ওপর থাকা এইসব অন্ধকার ছোপ ‘করোনাল হোল’ নামে পরিচিত। আর এগুলো সূর্যপৃষ্ঠের এমন জায়গা, যেখান থেকে সূর্য থেকে বাইরের দিকে দ্রুতগতির সৌর বাতাস প্রবাহিত হয়।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, সূর্য ক্রমাগত সৌর বাতাস পাঠাচ্ছে। কখনও কখনও এসব ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতেও পৌঁছে যায়, যেমনটি ১৯৮৯ সালে ঘটেছিল কানাডায়।

হ্যালোইন উৎসব ঘিরে ব্যস্ত একটি সপ্তাহ কাটিয়েছে নাসা। এই মৌসুমের কথা বিবেচনা করে সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপে ‘ইগল নেবুলা’র একটি ছবিও তুলেছে সংস্থাটি, যা দেখতে অনেকটা ‘ভৌতিক হাতের’ মতো।

প্রসঙ্গত, ‘এসডিও’ এই প্রথম সূর্যের চমকপ্রদ ছবি তুলেছে, বিষয়টি এমন নয়। ২০১৬ সালে, সূর্যের ‘ডিগবাজি দেয়ার’ একটি অ্যানিমেশন প্রকাশ করেছিল নাসা। নক্ষত্রের প্রান্তের সঠিক পরিমাপ নিতে এসডিও’র বছরে একবার সম্পন্ন করা একটি সাত ঘণ্টা দীর্ঘ কৌশলের ফলাফল ছিল এটি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading