ব্রাজিলের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রাজিলের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৩০

ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন।

সোমবার (৩১ অক্টোবর) লুলা দা সিলভাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরও গভীর হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আমি আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী। একই সময়ে, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি যখন আমরা মহামারীর প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি। শেখ হাসিনা এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading