আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ নভেম্বর

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ নভেম্বর

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ২১:৪৫

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের ৫ম সভা বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন রাত সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading