সোহেল রানার চোখে অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে

সোহেল রানার চোখে অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ও প্রযোজক সোহেল রানার চোখে ফের অস্ত্রোপচার করা হবে সিঙ্গাপুরের একটি হাসপাতালে। তার পরিবার জানিয়েছে, আজ মঙ্গলবার (১ নভেম্বর) সিঙ্গাপুর সময় বিকাল ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার হবে। এর আগে দেশে সোহেল রানার চোখের ছানি অপসারণ করা হয়েছিল। তারপর জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।

সোহেল রানার ছেলে চলচ্চিত্র নির্মাতা মাশরুর পারভেজ গণমাধ্যমকে বলেন, দেশের একটি বেসরকারি হাসাতপালে বাবার চোখের ছানি অপারেশন করার পর অবস্থার অবনতি হতে থাকে। গত রবিবার রাতে উনকে সিঙ্গাপুর নেয়া হয়। মাশরুর তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘ চলচ্চিত্র জীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি একজন পরিচালকও।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading