পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

পুঁজিবাজারের তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি গুলো হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, পদ্মা অয়েল লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাইটেক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৬ নভেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মালেক স্পিনিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ নভেম্বর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

প্রিমিয়ার লিজিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ নভেম্বর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পর্যালোচনা ও প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

পদ্মা অয়েল: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ নভেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পর্যালোচনা ও প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর, দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে কোম্পানিটি গত ২৭ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading