লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকার। ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, এডিএন টেলিকম, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, আমরা টেকের এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ইউডি/সুপ্ত

