হিলিতে দুইটি মটারসেল উদ্ধার

হিলিতে দুইটি মটারসেল উদ্ধার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০

দিনাজপুরের হিলিতে ১৯৭১ সালের যুদ্ধকালীন দুইটি পরিত্যক্ত মটারসেল উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় হিলির মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশে একটি মাঠ থেকে মটারসেল দুইটি পুলিশ উদ্ধার করেন।

হাকিমপুর (হিলি) থানার অফিসার ইইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মহেশপুর গ্রাম থেকে গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঐগ্রামের মাঠে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় গ্রামবাসী ইউসুফ আলী ১২ কেজি ওজনের দুইটি মটারসেল পায় এবং তার বাড়িতে রাখেন। পরে ইউসুফ আলীর বাড়ির ওঠান থেকে মটারসেল দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ইউডি/মোসলেম/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading