দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, ১১টির দর কমেছে, ১৩২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সিনোবাংলার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল সোমবার সিনোবাংলার ক্লোজিং দর ছিল ৮৪ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ১০ পয়সা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১.৭৭ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে হাওয়েল টেক্সটাইলের ১.৭৪ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১.৪৪ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ০.৯২ শতাংশ, পূবালী ব্যাংকের ০.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ০.৬৭ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ০.৫২ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৫১ শতাংশ এবং আল-আরাফা ইসলামি ব্যাংকের ০.৪১ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading