বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন কমিটি।

ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

গত শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেনজির আহমদ দেশের একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে ঢাকা-২০ আসন থেকে একাদশ জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া একাধিকবার বায়রার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সন্তান পনিরুজ্জামান তরুণ। তিনি ১৯৮৮ সালে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে আসেন। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading