লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। এদিন কোম্পানিটির ১৯৮ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৬ লাখ ৭৪ হাজার টাকার। জেনেক্স ইনফোসিসসের ৬১ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, কেডিএস এক্সেসরিজ, আমরা টেক এবং জেএমআই হসপিটাল।
ইউডি/সুপ্ত

