দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, ৪১টির দর কমেছে, ২১৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ জেনারেল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশ জেনারেল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ বুধবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব রেফের ৯.৯৩ শতাংশ, নাভানা ফার্মার ৯.৯২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৭ শতাংশ, এসিয়া ইন্সুরেন্সের ৯.৯১ শতাংশ, সিএলআইসির ৯.৭৭ শতাংশ, পূরবি জেনারেলের ৯.৭৭ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৭৩ শতাংশ এবং এডিএন টেলিকমের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

