দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭১ প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, ৪১টির দর কমেছে, ২১৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার জেএমআই সিরিঞ্জের ক্লোজিং দর ছিল ৩৭৭ টাকা ৯০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ৬০ পয়সা। তাতে আজ বুধবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ টাকা ৩০ পয়সা বা ১.৭৭ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আরামিটের ৫.১০ শতাংশ, হক্কানি পাল্পের ৫.০৬ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৪.৫০ শতাংশ, এপেক্স ফুডের ৩.৫৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৬১ শতাংশ, ফার্মা এইডের ২.৯৮ শতাংশ, আরএএন ফাউন্ড্রির ২.৭৪ শতাংশ, বিডি ল্যাম্পের ২.৬৭ শতাংশ এবং বিকন ফার্মার ২.৪৮ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading