লিটন দাসের ঝড়, অতঃপর বৃষ্টি…এগিয়ে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১২
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ইন্ডিয়া। জবাবে ব্যাটে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তোলেন দুই ওপেনার শান্ত-লিটন। এর পরই নামে বৃষ্টি। যদিও বৃষ্টি আইনে বাংলাদেশ ১৭ রান এগিয়ে আছে।
তবে, এ ম্যাচে সবার নজর কেড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। তার শৈল্পিক ব্যাটিং মুগ্ধতা ছড়ায় গোটা অ্যাডিলেডে। ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামিকে ছক্কা মেরে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ১৮৫ রানের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই ঝোড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। আর এতেই অ্যাডিলেডের ওভালে দারুণ ক্রিকেট উপভোগ করছেন বাংলাদেশি দর্শকেরা।
বৃষ্টি আসার আগে ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন লিটন। তিনি সাতটি ৪ এবং তিনটি ছক্কা মেরেছেন। লিটনের স্ট্রাইক রেট ২২৬.৯২। বাংলাদেশের জিততে হলে ৭৮ বলে ১১৯ রান করত হবে। হাতে রয়েছে ১০ উইকেট।
ইউডি/সুপ্ত

