হিলি সীমান্তে মাদকসহ দম্পতি আটক

হিলি সীমান্তে মাদকসহ দম্পতি আটক

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

দিনাজপুরের হিলি সীমান্ত মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও পালসার মোটরসাইকেল সহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২ নভেম্বর) দুপুরে হিলি বাজার রোডে মোটরসাইকেলে ২৫ বোতল ফেন্সিডিল সহ পুলিশ তাদের গ্রেপ্তার করে। হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত হলেন-হিলির দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।

তিনি জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পালসার মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ফেন্সিডিল নিয়ে বাজারে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে বাজারস্থ রোডে অবস্থান করি। পরে মোটরসাইকেল আটক করি এবং তাদের নিকট ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করি। এঘটনা আটককৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামল দায়ের করে দিনাজপুর জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading