বিএনপিকে অর্থায়ন করছে বিদেশি গোয়েন্দা সংস্থা: তথ্যমন্ত্রী

বিএনপিকে অর্থায়ন করছে বিদেশি গোয়েন্দা সংস্থা: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২০

বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপিকে অর্থায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (০২ নভেম্বর) সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, বিএনপি বিভাগীয় সমাবেশের নামে চাঁদাবাজির বিশাল প্রকল্প নিয়েছে। তারা সব কালো টাকার মালিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। ব্যবসায়ীদের বাধ্য করছে টাকা দেয়ার জন্য। বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদের অর্থায়ন করা হচ্ছে। এই গোয়েন্দা সংস্থার কাছ থেকে খালেদা জিয়া টাকা নিয়েছিলেন, সেটি আবার সেই সংস্থার প্রধান তাদের দেশের আদালতে স্বীকার করেছেন। বিদেশি সেই গোয়েন্দা সংস্থার অর্থায়ন তারা পেয়েছে বলে আমি জানতে পেরেছি।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বৈঠকে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও এসেছিল। আমি সরকারের যে অবস্থান তাকে জানিয়েছি। তাকে জিজ্ঞেস করেছি, যুদ্ধ কবে শেষ হবে। তিনি বলেছেন, সহসা শেষ হবে বলে আশা করছি। তাকে আমি বলেছি, যুদ্ধ শেষ হলে সবার জন্য মঙ্গল। তিনি আশার কথা বলেছেন। আমি বলেছি, সব কিছুর দাম বেড়েছে। পৃথিবীর সব দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। শুধু যে তাদের অঞ্চলে কষ্ট হচ্ছে তা নয়, সারা পৃথিবীতেই মানুষের কষ্ট বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading