বাংলা একাডেমির তিন সাহিত্য পুরস্কার ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২৫
বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় এ পুরস্কার দেয়া হবে।
বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ তিনটি সাহিত্য পুরস্কার হলো, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার।
সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন গবেষক ড. রাজিয়া সুলতানা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন গবেষক ড. ইসরাইল খান। কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন ছড়াকার সিরাজুল ফরিদ।
ইউডি/সুস্মিত

