ব্যাংক লেনদেনের নতুন সূচি

ব্যাংক লেনদেনের নতুন সূচি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৫

ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া, সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালের ৪৫ ধারার ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading