৮৫ বছর পর বরফাচ্ছাদিত ক্যামেরা উদ্ধার

৮৫ বছর পর বরফাচ্ছাদিত ক্যামেরা উদ্ধার

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:৪০

৮৫ বছর পাহাড়ে বরফে আচ্ছাদিত ছিল ক্যামেরা। অবশেষে তা খুঁজে পাওয়া গেছে। বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে সঙ্গে থাকা জিনিসপত্রের ওজন কমাতে ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ফেলে এসেছিলেন ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন। কানাডিয়ান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এএফপি জানিয়েছে, ব্র্যাডফোর্ড ওয়াশবার্ন যুক্তরাষ্ট্রে বিখ্যাত আলোকচিত্রী, পর্বতারোহী, মানচিত্রকার। তিনি ম্যাসাচুসেটসের বোস্টন সায়েন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৩৭ সালে সেসময় কানাডার তৃতীয় বৃহত্তম শৃঙ্গ মাউন্ট লুসানিয়ায় (৫,২২৬ মিটার) আরোহণের চেষ্টা করছিলেন। কিন্তু বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে কোনও রকমে জিনিসপত্র ফেলে নেমে চলে আসেন ওয়াশবার্ন। সেই সব জিনিসের মধ্যেই ছিল এই ক্যামেরাটি। পরে ওই শৃঙ্গে অভিযান হলেও, আর কখনওই জিনিসপত্রের খোঁজ পাননি কোনও পর্বতারোহী। বরফের তলায় চাপা পড়ে যায় সে সব। শেষমেশ ২০০৭ সালে ৯৬ বছর বয়সে মারা যান ওয়াশবার্ন।

কিন্তু ওয়াশবার্ন মারা গেলেও তার অভিযানের গল্পটি বেঁচে ছিল তার পরেও। সেই কাহিনি পড়েই গ্রিফিন পোস্ট জানতে পেরেছিলেন ফেলে আসা ওই সব সরঞ্জামের কথা। তার পরেই ঠিক করেন, ওয়াশবার্নের ওই জিনিসগুলি খুঁজতে গেলে কেমন হয়। যেমন ভাবনা, তেমন কাজ। প্রচুর পড়াশোনা করে, হোমওয়ার্ক করে, রুটম্যাপ তৈরি করেন গ্রিফিন। তার পরে সাত জনের একটি দল মিলে বেরিয়ে পড়েন অভিযানে। শেষমেশ সফল হলেন তাঁরা। খুঁজে আনলেন ক্যামেরা ও অন্যান্য সামগ্রী। সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading