চিকেনের সঙ্গে সস খেয়ে এত হট শাহরুখ খান!
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১০:১০
কোভিড মহামারীতে যখন সবকিছু স্তব্ধ, রাতদিনের ব্যস্ততায় যখন ঢুকে পড়ে অফুরন্ত অবসর, তখন বাড়িতে থেকেও চুপচাপ বসে সময় পাড়ি দেননি বলিউড তারকা শাহরুখ খান। বুধবার ছিল শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকী। জন্মদিনের দিন তার নতুন সিনেমা ‘পাঠান’র টিজার প্রকাশ করেছে এই বলিউড তারকা। এ সিনেমায় তার নতুন লুক ও ফিটনেস দর্শকদের নজর কেড়েছে। এবার মহামারীতে ফিটনেস ধরে রাখতে শাহরুখ কি কি করেছেন তারই গুমোর ফাঁস করলেন।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে ভক্তদের দারুণ এক সারপ্রাইজ দিলেন এসআরকে।
এদিন টুইটারে #AskSRK সেশনের আয়োজন করেন শাহরুখ। ভক্তদের হাজারও প্রশ্নের উত্তর দেন তিনি। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটপাড়া। টুইটারের দেয়ালে শাহরুখ লেখেন, ‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের তাহলে প্রশ্ন জিজ্ঞাসা কর।’
ঝড়ের গতিতে প্রিয় তারকাকে প্রশ্ন করতে থাকেন ভক্তরা। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সিক্স প্যাক অ্যাবস দেখে ভিমরি খাচ্ছে ভক্তরা। সবার মনে একটাই প্রশ্ন কীভাবে সম্ভব? এক ভক্ত তো সরাসরি জিজ্ঞাসই করে বসলেন- ‘শাহরুখ, তুমি এতটা হট কীভাবে?’ জবাবে বাদশা লেখেন- ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে, আমার মনে হয়।’
অপর একজন শাহরুখের কাছে প্রশ্ন রাখেন, ‘অতিমারির পর জীবন কতটা বদলেছে?’ অভিনেতা জানান, ‘মনে হয়, আজকাল আমি দ্রুত সবকাজ শেষ করতে আর উদ্যোগী হই না।’
শাহরুখের জন্মদিনে মান্নাতের বাইরে চোখে পড়েছে জনসুমদ্র। এতো মানুষের ভালোবাসা পেয়ে কেমন অনুভূতি হয়? শাহরুখ লেখেন-করোনার জেরে প্রতিবন্ধকতা থাকায় বছর কয়েক পর এমনটা ঘটেছে। খুব ভালো লাগে এতো মানুষ আমাকে শুভেচ্ছা জানাতে আসেন দেখে।’
চার বছর আগে ‘জিরো’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে বড় পর্দায় শেষবারের মতো ধরা দিয়েছিলেন কিং খান। ওই সিনেমাটি তার ক্যারিয়ারে ভরাডুবির অন্যতম ইতিহাস তৈরি করে। ২০০ কোটি বাজেটের সিনেমাটি মেরেকেটে ১০০ কোটি আয় করে। এর আগে আনুশকা শর্মার সঙ্গে জুটি বেঁধে করেছিলেন ‘জব হ্যারি মেট সেজাল’। ওই সিনেমাটিও বক্স অফিসে দাপট দেখাতে পারেনি। এসব ব্যর্থতায় নিজেকে গুটিয়ে নেন শাহরুখ। এমনটি নতুন কোনো চিত্রনাট্যও শোনেননি এ সময়।
এর মাঝে গেছে মহামারীর তুমুল আগ্রাসন। ধীরে ধীরে হতাশা কাটিয়ে কাজে ফিরেছেন কিং খান। ২০২৩ সালে তিন ঘরানার তিনটি ছবি ’পাঠান’, ‘ডানকি’ ও ‘জওয়ান’ এ দেখা যাবে শাহরুখকে।
ইউডি/সুস্মিত

