দুই দিনের সফরে মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন ঢাকায়
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছান তিনি।
সফরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে উপ-সহকারী মন্ত্রীর।
কূটনৈতিক সূত্র বলছে, উপ-সহকারী মন্ত্রীর সফরে নিরাপত্তা সহযোগিতাসহ ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উন্নত সরঞ্জাম দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে দুটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের জন্য আগ্রহ দেখিয়েছে। চুক্তিগুলো হলো আকসা বা দ্য অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ও জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট।
ইউডি/এআই

