দুই দিনের রিমান্ডে বিএনপি নেত্রী সুলতানা

দুই দিনের রিমান্ডে বিএনপি নেত্রী সুলতানা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। রবিবার রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এর আগে, রবিবার দুপুরে সুলতানা আহমেদকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। মামলা দায়েরের পর রবিবার সকালেই সুলতানাকে গ্রেফতার করে র‍্যাব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading