দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৪১

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে, ২১৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ৩৪৭ টাকা ৮০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩২১ টাকা। তাতে রবিবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৬ টাকা ৮০ পয়সা বা ৭.৭০ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে হাক্কানি পাল্পের ৭.৪৭ শতাংশ, আরেএসআরএম স্টিলের ৫.৮৫ শতাংশ, বিবিএসের ৫.৮৩ শতাংশ, সী-পার্লের ৫.২০ শতাংশ, কেএন্ডকিয়ের ৪.৩৫ শতাংশ, পেনিনসুলার ৪.৩৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.৩৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.২২ শতাংশ এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের ৪.০৯ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading