ফের সিনেমায় মাহফুজুর রহমান

ফের সিনেমায় মাহফুজুর রহমান

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:৪৫

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে কে না চেনেন? দেশজুড়ে তিনি পরিচিত তার অদ্ভুত গায়কীর কারণে। চলচ্চিত্রাঙ্গনেও তার বিচরণ রয়েছে। সিনেমা প্রযোজনা করেছেন। এবার তার পরিকল্পনায় তৈরি হচ্ছে ছবি।

‘ভালোবাসি তোমায়’ নামের এই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন কায়েস আরজু ও শিরিন শিলা। এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প। আমার চরিত্রটি মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’

আরজু-শিরিন ছাড়াও বিভিন্ন চরিত্রের অভিনয় করবেন— অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।

সিনেমাটিতে পাঁচটি গান রাখার পরিকল্প করেছেন নির্মাতা। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার। এসব গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ, বিন্দু কনা, বেলাল খান, মিতা মল্লিক ও তানজিনা রুমা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading