‘পুঁজিবাজারের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে আইএমএফ’

‘পুঁজিবাজারের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে আইএমএফ’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪৩

পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নে সার্বিক এবং প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার (৭ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কার্যালয়ে সংস্থাটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল এ আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজার উন্নয়নে কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেছে।’

‘এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানান তারা’, বলেন মোহাম্মদ রেজাউল করিম।

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading