গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২৪

গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২৪

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪৭

গিনির পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সময় রবিবার (৬ নভেম্বর) দেশটির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে উল্লেখ করা হয়, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর-এএফপি’র।

উল্লেখ্য, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিলো।

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading