হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ঢাবি ছাত্র অধিকারের সভাপতিসহ ৮ জন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১২
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, ছাত্র অধিকারের নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।
এর আগে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের দুই নেতার করা মামলায় গত (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউডি/এআই

